Homeসারাদেশচট্টগ্রামগ্রিড বিপর্যয়ে সচিবালয়সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

গ্রিড বিপর্যয়ে সচিবালয়সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

নিজস্ব প্রতিনিধি:

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঢাকার বাইরের কিছু এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যায়।

পিজিসিবির জরুরি বার্তায় জানানো হয়, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। একই সময়ে চট্টগ্রামের কিছু এলাকাও বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

তবে গ্রিড বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন।

জাতীয় গ্রিডের কার্যক্রম ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

তবে রাজধানী ও চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কখন পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments