Homeজাতীয়৬২ বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬২ বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২০ নভেম্বর) ৬১তম জন্মদিন উদ্‌যাপন করবেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া তারেক রহমান এদিন ৬২ বছরে পা রাখবেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।

সাধারণ পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা তারেক রহমান ঢাকার ক্যান্টনমেন্টের শাহীন স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সেখানে পড়াশোনার সময় রাজনৈতিক দর্শন, গণতন্ত্র ও রাষ্ট্রীয় বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনসমর্থন গড়ে তোলার কাজেও সক্রিয় ভূমিকা রাখেন।

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলে তার মা খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তারেক রহমানের রাজনৈতিক পথচলার সূচনা হয়। পরবর্তী সময়ে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হয়ে ওঠেন। এভাবেই বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ পথচলা শুরু হয় তার।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments