বিনোদন প্রতিনিধি:
নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে অভিনেতার অসুস্থতার কারণ, বয়স এবং জানাজা ও দাফনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।



