Homeঅর্থনীতিআবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮...

আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা

নিজস্ব প্রতিনিধি:

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারণের কথা জানায় বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা। অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম: ২২ ক্যারেট: ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট: ২ হাজার ৫০৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ হাজার ৯২৫ টাকা।

স্বর্ণের দাম নতুন করে বাড়ায় বিয়েসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য গয়না কিনতে আগ্রহীদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments