Homeজাতীয়মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হাসানের কথাবার্তা ও আচরণে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাকে এসআরবিতে বদলি করা হয়।

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments