Homeঅর্থনীতিপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি:

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ আলোচনা ও বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাতে ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে বোর্ডের ছয় সদস্যের ভোটাভুটিতে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাবুল আখতার বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন। অন্যদিকে, দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন।

সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments