নিজস্ব প্রতিনিধি:
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যান্য প্রশাসনিক কার্যক্রম শেষে আগামী ১ অক্টোবরের মধ্যে বেতন ছাড় করা হতে পারে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন করেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে দ্রুতই বেতন ব্যাংকে পাঠানোর আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ অক্টোবর বেতন ছাড় হলেও সেদিন সব শিক্ষক-কর্মচারী বেতন তুলতে পারবেন না। কারণ ১ অক্টোবর বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৪ অক্টোবর রোববার থেকে ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে বেতন উত্তোলন করা সম্ভব হবে।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ছাড়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনের পর সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে থাকে।

