Homeবিবিধনগরফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠায় সরকারি মঞ্জুরি; অবিলম্বে কার্যকরের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠায় সরকারি মঞ্জুরি দেওয়ার কথা জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনে সরকারি অনুমোদন দেওয়া হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছেও পাঠানো হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে।

তবে নতুন মেডিকেল কলেজটির শিক্ষার্থী ভর্তি, আসনসংখ্যা, পাঠদান শুরুর সময় এবং অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments