Homeজাতীয়পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে আনসার সদস্যদের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু

পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে আনসার সদস্যদের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু

বিশেষ প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’-এর আলোকে উপজেলা ও থানা আনসার সদস্যদের সক্ষমতা বাড়াতে ২৮ দিনব্যাপী ‘উপজেলা/থানা আনসার অ্যাডভান্স প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে Armed Forces Division (AFD) গৃহীত ‘Training of Forces Under People’s Warfare Doctrine’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় গত ৪ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।

পাইলট প্রকল্পের প্রথম পর্বে গাজীপুরের সফিপুর আনসার ব্যাটালিয়ন (২৭ বিএন) এবং পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন (৩১ বিএন)-এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। উপজেলা/থানা আনসারের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা মোট ২০০ সদস্য এ পর্বে অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে আরও আটটি আনসার ব্যাটালিয়নে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে উপজেলা/থানা আনসার কোম্পানির স্বেচ্ছাসেবী সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনে সক্ষম প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে বাহিনীটি।

ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে এবং AFD-এর সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রশিক্ষণে ফায়ারিংয়ের মৌলিক বিষয়, নিশানা গ্রহণের সাধারণ নীতি এবং ফায়ারিং নিরাপত্তা সম্পর্কে সদস্যদের বাস্তবমুখী শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি পদাতিক বাহিনীর সাধারণ পরিচিতি, পদাতিক কোম্পানির সাংগঠনিক কাঠামো এবং সংকটময় পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য ছদ্মবেশ, গোপনীয়তা ও আড় ব্যবহারের নিয়ম সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানান, People’s Warfare Doctrine-এর আলোকে উপজেলা ও থানা আনসার সদস্যদের প্রয়োজনীয় সামরিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments