Homeবিবিধটপ ফাইভদেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা তৎপর: রিজভী

দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা তৎপর: রিজভী

সিনিয়র প্রতিনিধি

দেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচিত সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যে পতিত দোসররা বিভিন্নভাবে তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আগাম সতর্কতা ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে নিজ নিজ বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন, যাতে এডিস মশার বিস্তার রোধ করা যায়। একই সঙ্গে ডেঙ্গু পরীক্ষার জন্য আগে যে অর্থ নেওয়া হতো, তা এখন বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এ সরকার কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments