চাকরি ডেস্ক:
যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেডের মার্কেটিং বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৬ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: যমুনা পেপার মিলস লিমিটেড
পদ: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাজারে ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড ও সুইডিশ বোর্ড পেপার বিক্রির দক্ষতা থাকতে হবে।
পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স কমপক্ষে ৩৭ বছর হতে হবে।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে শিল্পের মানদণ্ড ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় বেতন দেওয়া হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থী।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে বিডিজবসের আবেদন পেজ অনুসরণ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।


