Homeঅর্থনীতিজেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা

নিজস্ব প্রতিনিধি:

দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। নতুন দাম অনুযায়ী, এক মাসের ব্যবধানে জেট ফুয়েলের মূল্য বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্ধারিত দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস মূল্য এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে দেশের বাজারে জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুল্ক ও মূসক ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারদর ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে জেট ফুয়েলের দাম নিয়মিত পুনর্নির্ধারণ করে থাকে বিইআরসি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments