Homeজাতীয়সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় আবদুস সালাম বলেন, সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দলকে শক্তিশালী করা এবং ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

আবদুস সালাম আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম ও জনগণের অধিকার আদায়ে সালাউদ্দিন আহমেদের ভূমিকা দলের নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments