Homeবিবিধটপ ফাইভড. ইউনূসকে অপমান দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে: রিজভী

ড. ইউনূসকে অপমান দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে: রিজভী

ফরিদপুর প্রতিনিধি:

বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিব্রত ও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, পতিত সরকারের দোসররা ভারত থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে নানা ধরনের চক্রান্ত চালাচ্ছে। নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসকে ন্যক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এ ঘটনায় দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবাইকে ভেবে দেখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি তুলে দেন রিজভী। পাশাপাশি তাঁর জন্য চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments