নিজস্ব প্রতিনিধি:
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাইভেট অফিসার (পিও) থেকে অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) পর্যায়ের এ পদে ১৩ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতার পাশাপাশি এমএস অফিস পরিচালনায় দক্ষতা প্রয়োজন।
এটি পূর্ণকালীন চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এ পদে বয়সসীমা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন শাখায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।



