Homeবিবিধঅপরাধডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ ও ৪৩ মামলা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ ও ৪৩ মামলা

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ারী বিভাগে ৯৩ জন এবং তেজগাঁও বিভাগে ৯২ জন গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ ও গুলশান বিভাগে ৭৮ জন করে, উত্তরা বিভাগে ৫৭ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments