Homeবিবিধটপ ফাইভফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান ৩৫তম

ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান ৩৫তম

নিউজ ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ফেসবুক ব্যবহারের হারে শীর্ষে রয়েছে ফিলিস্তিন। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫তম। দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৪২ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করেন। প্রতিবেশী ভারতে এ হার ৪৩ শতাংশ।

পিউ রিসার্চ সেন্টারের ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউডস সার্ভে’তে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ফেসবুক ব্যবহারের হারে ৮৮ শতাংশ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফিলিস্তিন। দ্বিতীয় অবস্থানে পেরু, দেশটির হার ৮৭ শতাংশ। ৮৬ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে মালয়েশিয়া (৮৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৮১ শতাংশ), চিলি (৮১ শতাংশ), মেক্সিকো (৮১ শতাংশ), কলম্বিয়া (৮০ শতাংশ), আর্জেন্টিনা (৭৯ শতাংশ) ও হাঙ্গেরি (৭৮ শতাংশ)।

জরিপে দেখা গেছে, সিঙ্গাপুরে প্রাপ্তবয়স্কদের ৭৬ শতাংশ ফেসবুক ব্যবহার করেন। পোল্যান্ড ও সুইডেনে এ হার ৭৩ শতাংশ করে। ইসরায়েল ও নাইজেরিয়ায় ৭২ শতাংশ এবং যুক্তরাষ্ট্র, গ্রিস ও থাইল্যান্ডে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments