Homeবিবিধঅপরাধফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর শহরে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় থাকা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. কালাচাঁন শেখ (৬০)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার সময় ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন। আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, রাত পৌনে ২টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বাসটিতে আগুন জ্বলছিল। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments