Homeবিবিধঅপরাধভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে রোহান হোসেন (৩) ও আরাফাত হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামে ভিমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয় তারা। নিহত রোহান ওই গ্রামের নয়ন হোসেনের ছেলে এবং আরাফাত সুজন হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে রোহান ও আরাফাত বাড়ির বাইরে খেলছিল। এ সময় তারা একটি ভিমরুলের চাক দেখতে পায়। কৌতূহলবশত পাটখড়ি দিয়ে চাকটিতে খোঁচা দিলে ভিমরুলের দল বের হয়ে এসে তাদের কামড়াতে থাকে।

শিশু দুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে দুজনের মৃত্যু হয়।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, ভিমরুলের চাকের আশপাশে শিশুদের যেতে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা এড়াতে শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments