Homeরাজনীতি১৫ অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি করবে এনসিপি

১৫ অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৫ অক্টোবরের মধ্যে বাকি উপজেলাগুলোতেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে দলটি।

বুধবার রাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পরে পোস্টের তথ্যগুলো গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তুলে ধরে দলটি।

বার্তায় বলা হয়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একই সময়ের মধ্যে ঢাকার দুই মহানগর বাদে দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতে কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে।

এনসিপি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের সব ৫০০ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর পরবর্তী ধাপে দেশের ৩৩০টি পৌরসভায় ৩০ অক্টোবরের মধ্যে এবং ৪ হাজার ৬০০টি ইউনিয়নে ৩০ নভেম্বরের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে বলে দলটির বার্তায় উল্লেখ করা হয়েছে।

দলটি বলছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments