Homeরাজনীতিকড়াইল বস্তিতে জামায়াতের মশারি বিতরণ

কড়াইল বস্তিতে জামায়াতের মশারি বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে মশারি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে এক হাজার মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে পরবর্তী সময়ে আরও তিন হাজার মশারি বিতরণের কথা জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মেডিক্যাল থানা সভাপতি ডা. এসএম খালিদুজ্জামানের সৌজন্যে এবং ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মু. সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মু. সাইফুল ইসলাম।

গুলশান পশ্চিম থানা আমির মাওলানা মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মু. ইসমাইল হোসেন। এ সময় থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন ও শাহজাহান সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এসএম খালিদুজ্জামান বলেন, নির্বাচনের আগে তারা বলেছিলেন, নির্বাচিত হোন বা না হোন, মানুষের পাশে থাকবেন। অগ্নিকাণ্ড, জলাবদ্ধতা, নর্দমা পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা শুধু নির্বাচনের আগে লোক দেখানোর উদ্দেশ্যে এমন প্রোগ্রাম করিনি। আমরা নির্বাচনের পরেও নিজস্ব অর্থায়নে এমন কাজ অব্যাহত রেখেছি এবং সামনেও রাখবো ইনশাআল্লাহ।’

খালিদুজ্জামান আরও বলেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন, ‘আমি আপনাদের ফ্যামিলি কার্ড দিব না, আমি আপনাদের ফ্যামিলির একজন মেম্বার হব।’

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments