Homeরাজনীতিদ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনা হচ্ছে: মাহদী আমিন

দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনা হচ্ছে: মাহদী আমিন

বিশেষ প্রতিনিধি

কোনো ধরনের চাপের কারণে নয়, বরং দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শেষে পাঁচ দিনের সফর করে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।’

তিনি বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হয়েছে। সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের আত্মমর্যাদা আরও সুদৃঢ় হয়েছে।

এদিকে রাড্ডা ও সালমান মুক্তাদিরের কার্যালয়ে হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments