Homeআন্তর্জাতিকবাংলাদেশে পাঁচ বছরে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বা ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। গাড়ি উৎপাদন, অন্যান্য শিল্প খাত এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে এই অর্থ বিনিয়োগ করা হতে পারে।

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফর ও শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে পারেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিক্কেই এশিয়ার তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের আওতায় গাড়ি উৎপাদনসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং জ্বালানি স্থাপনা নির্মাণের উদ্যোগ থাকতে পারে। এ ছাড়া বাংলাদেশে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী জাপানি প্রতিষ্ঠানগুলোকেও এই উদ্যোগের আওতায় আনার সম্ভাবনা রয়েছে।

জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছে।

প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্পায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে তা ভূমিকা রাখতে পারে। তবে কোন খাতে কত অর্থ বিনিয়োগ করা হবে এবং প্রকল্পগুলো বাস্তবায়নের সময়সূচি কী হবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments