Homeসারাদেশঢাকাসমাজ গঠনে শিক্ষকদের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

সমাজ গঠনে শিক্ষকদের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকেরা সমাজের আদর্শ। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষার্থীরাই নন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শিক্ষকদের অনুসরণ করেন। তাই সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জনবলের প্রয়োজনীয়তা রয়েছে। এ সময় উপস্থিত পুলিশ সুপারের উদ্দেশে তিনি জানতে চান, জেলা নিয়ন্ত্রণে তাঁর পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছেন কি না। শিক্ষকদেরও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের জনসংখ্যা ও মানবসম্পদ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তিনি খবর পেয়েছেন যে প্রধানমন্ত্রী জাপানে জনবল পাঠানোর চেষ্টা করছেন। জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে বাংলাদেশে জন্মহার বেশি—এ বিষয়টি উল্লেখ করে তিনি দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের উন্নয়নে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments