Homeচাকরিব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন চলবে ৮ নভেম্বর পর্যন্ত

ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন চলবে ৮ নভেম্বর পর্যন্ত

চাকরি ডেস্ক:

ব্যাংক এশিয়া পিএলসি সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (২৮ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

  • প্রতিষ্ঠান: ব্যাংক এশিয়া পিএলসি
  • পদ: সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট
  • বিভাগ: স্ট্রাকচার্ড ফাইন্যান্স
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: পূর্ণকালীন
  • কর্মস্থল: ঢাকা
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
  • অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ফাইন্যান্সে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অন্যান্য যোগ্যতা

আবেদনকারীকে আর্থিক বিবরণী বিশ্লেষণে দক্ষ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান, সিন্ডিকেটেড ঋণসংক্রান্ত নথিপত্র এবং মাইক্রোসফট অফিসের এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ওয়ার্ড ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে নিচের লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৬

আবেদন লিংক: https://bdjobs.com/h/details/1549894?ln=1

প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.bankasia-bd.com

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments