স্পোর্টস ডেস্ক:
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কোপা দেল রের প্রথম রাউন্ডের বুধবারের ২৪টি ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার স্পেনের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রেন থেমে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী রেল যোগাযোগও ব্যাহত হয়। এতে কয়েকটি ফুটবল দলের যাতায়াতের ওপর প্রভাব পড়ে।
এক বিবৃতিতে আরএফইএফ জানায়, দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সম্মান ও সংহতি জানিয়ে বুধবারের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত ম্যাচগুলোর নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
বুধবারের সূচিতে রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া, সেল্তা ভিগো, লেভান্তে ও দেপোর্তিভো আলাভেসের মতো লা লিগার দলগুলোর ম্যাচ ছিল। রিয়াল বেতিসের প্রতিপক্ষ ছিল নাভালকারনেরো। অন্যদিকে, ভ্যালেন্সিয়ার খেলার কথা ছিল তাভেরনেস দে লা ভালদিগনার বিপক্ষে।
তবে বৃহস্পতিবারের নির্ধারিত ম্যাচগুলো আপাতত পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



