নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকা পৌর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নাসিব সাদিক হোসেন নোভার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, জলঢাকা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।



