Homeজাতীয়নগরবাসীকে সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নগরবাসীকে সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অগ্নিসংযোগ করে মানুষকে জিম্মি করার চেষ্টাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীকে সন্ত্রাসের নগরীতে পরিণত করার অপচেষ্টা ঠেকাতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, অগ্নিসংযোগের মাধ্যমে যারা নগরবাসীকে জিম্মি করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

নগর পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে আবদুস সালাম বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে নগরবাসীকে ডেঙ্গু ও বায়ুদূষণ থেকে সুরক্ষা দেওয়া কঠিন হবে।

তিনি ডিএসসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে বিএনপির ঢাকা মহানগর ইউনিটগুলোর নেতাদের সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments