Homeজাতীয়মাসব্যাপী পাঠাও ফেস্ট শুরু, রাইডে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

মাসব্যাপী পাঠাও ফেস্ট শুরু, রাইডে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

গেমস, ক্যাশব্যাক, ফ্রি ফুড ডেলিভারি ও পুরস্কারের আয়োজন ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি:

রাইড, খাবার, পার্সেল, গেমস ও নানা পুরস্কারের সমন্বয়ে মাসব্যাপী ‘পাঠাও ফেস্ট’ শুরু করেছে দেশের সুপার অ্যাপ পাঠাও। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের আয়োজন।

ক্যাম্পেইন চলাকালে পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাবেন ব্যবহারকারীরা। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত থাকবে বিশেষ ‘গোল্ডেন আওয়ার’। এ সময়ে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স ও প্রাইম রাইডে পাওয়া যাবে দ্বিগুণ পয়েন্ট। যোগ্য রাইডের ভাড়া পাঠাও পে দিয়ে পরিশোধ করলে অতিরিক্ত দ্বিগুণ পয়েন্ট যুক্ত হয়ে মোট চার গুণ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকবে।

খাবার অর্ডারে পাঠাও ফুড দিচ্ছে সারাদিন বিনা মূল্যে ডেলিভারি। নির্বাচিত রেস্টুরেন্টে মিলবে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত থাকবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিল।

পাঠাও পে ব্যবহারকারীরা বাইক, কার, সিএনজি, ফুড ও পার্সেল—এই তিনটি সার্ভিসের প্রতিটিতে প্রথম যোগ্য লেনদেনে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন, যার সর্বোচ্চ সীমা ১০০ টাকা। ফলে তিনটি সার্ভিসে লেনদেন করে সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।

ফেস্টের অন্যতম আকর্ষণ দৈনিক ইন-অ্যাপ কুইজ ‘ওস্তাদ! ডানে না বামে?’। প্রতিদিন অ্যাপে যুক্ত হবে তিনটি নতুন কুইজ কার্ড। প্রশ্নের উত্তর সঠিক না ভুল, তা নির্ধারণ করে ডানে বা বামে সোয়াইপ করে খেলতে পারবেন ব্যবহারকারীরা। টানা তিন দিন সঠিক উত্তর দিলে পাওয়া যাবে ৪০০ পাঠাও পয়েন্ট।

১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত খেলায় অংশগ্রহণের সংখ্যা ও সঠিক উত্তরের ভিত্তিতে ১৫ জন বিজয়ী নির্বাচন করা হবে। তাঁদের মধ্যে প্রথম বিজয়ী পাবেন একটি গোল্ড কয়েন এবং অন্য ১৪ জন পাবেন বিশেষ উপহারসামগ্রী। পাঠাও অ্যাপের ‘অ্যাপ কার্ড’ অথবা ‘স্পটলাইট’ থেকে গেমটিতে অংশ নেওয়া যাবে।

এবারের আয়োজনের আরেকটি অংশ ‘উইশ পাঠাও’। এর মাধ্যমে পুরো ক্যাম্পেইনে মোট ১১টি ইচ্ছা বা স্বপ্ন পূরণ করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছয়টি ইচ্ছা পূরণ করা হবে ব্যবহারকারীদের এবং পাঁচটি পাঠাও হিরোদের।

নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের কার্ড দিয়ে পাঠাও বাইক, কার, সিএনজি রাইড এবং ফুড অর্ডারে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। সর্বোচ্চ ছাড় ১০০ টাকা। এ সুবিধা দিচ্ছে সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও এনআরবি ব্যাংক। সিটি, যমুনা ও মিডল্যান্ড ব্যাংকের কার্ডে সর্বোচ্চ দুটি রাইড ও একটি ফুড অর্ডারে ছাড় পাওয়া যাবে। এনআরবি ব্যাংকের কার্ডধারীরা একটি রাইড ও একটি ফুড অর্ডারে এ সুবিধা পাবেন।

বিকাশে ফুড অর্ডারের ক্ষেত্রে ন্যূনতম ৩৯৯ টাকা খরচে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৫০ টাকা। এ সুবিধা সর্বোচ্চ দুইবার ব্যবহার করা যাবে। অন্যদিকে, বাইক, কার ও সিএনজি রাইডে বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৩০ টাকা এবং ব্যবহার করা যাবে একবার।

অফার পেতে রাইড বুকিং বা খাবার অর্ডারের সময় নির্ধারিত পার্টনার পেমেন্ট পদ্ধতি নির্বাচন করতে হবে।

পাঠাও ফেস্টে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে পিকাবু, হারল্যান ও ওয়াওজা। পিকাবু দিচ্ছে ১৫টি উপহার হ্যাম্পার, যাতে রয়েছে পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ওয়্যারলেস চার্জিং প্যাড ও স্পিকার। ওয়াওজা দেবে ৩৫টি ফ্রি পাস। আর হারল্যানে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় পাওয়া যাবে ১২ শতাংশ ছাড়, যার কোনো সর্বোচ্চ সীমা নেই।

রাইড ও খাবারের ছাড়, ক্যাশব্যাক, গেমস, পুরস্কার এবং বিশেষ ইচ্ছাপূরণের আয়োজন নিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পাঠাও ফেস্ট।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments