Homeঅর্থনীতিস্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

সিনিয়র প্রতিনিধি:

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

বাজুস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।

স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হতে পারে। তাই অলঙ্কার কেনার আগে মোট মূল্য ও অতিরিক্ত চার্জ সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments