Homeবিবিধঅপরাধচাঁদা না দিলে প্রতিষ্ঠান বন্ধের হুমকি, অভিযোগ উপস্থাপক ইসরাত পায়েলের

চাঁদা না দিলে প্রতিষ্ঠান বন্ধের হুমকি, অভিযোগ উপস্থাপক ইসরাত পায়েলের

নিজের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে উদ্বেগের কথা জানালেন তিনি

নিজের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে উদ্বেগের কথা জানালেন তিনি

বিনোদন প্রতিবেদক

চাঁদা না দিলে ৭২ ঘণ্টার মধ্যে নিজের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। সেখানে পায়েল লেখেন, ‘৭২ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে, আমার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে!’

পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে ইসরাত পায়েল বলেন, ‘এটা কোনো পলিটিক্যাল ঘটনা কি না, কে বা কারা এই হুমকি দিয়েছে, তা আমরা নিজেরাই খুঁজে বের করার চেষ্টা করছি। আমার সাতটি প্রতিষ্ঠান আছে। সেগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি।’

তবে কারা তাঁকে হুমকি দিয়েছে, কী পরিমাণ অর্থ দাবি করা হয়েছে কিংবা কোন কোন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি পায়েল। এ ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নামও প্রকাশ করেননি তিনি।

দীর্ঘদিন ধরে টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন বড় আয়োজনে উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পেয়েছেন ইসরাত পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি।

২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন পায়েল। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ ঘিরে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেন তিনি। এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিনোদন, লাইফস্টাইল ও বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে তাঁকে। দেশ-বিদেশের বিভিন্ন বড় আয়োজনেও উপস্থাপনা করেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments