নড়াইল প্রতিনিধি:
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার জেলা শহরের চৌরাস্তা এলাকায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, মো. টিপু সুলতান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অশোক কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল নগর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু এবং মহিলা দল নেত্রী কাজল লতা, নড়াইল লোহাগড়া উপজেলার লংকারচর ৭ নাম্বার ওয়ার্ডের কর্মী শেখ আরিফ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরেন।



