নিজস্ব প্রতিনিধি:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার বিএনপির দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এএনএম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। আগের কমিটির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন নতুন কমিটিতেও একই দায়িত্বে বহাল রয়েছেন।
এর আগে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়।
উত্তর বিএনপির কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় দক্ষিণের কমিটি পুনর্গঠন করল দলটি। এর মধ্য দিয়ে রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএনপি।



