Homeবিবিধঅপরাধফটিকছড়িতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ফটিকছড়িতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজনসহ চারজন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে হেঁয়াকো বাজারের ভোজন রসিক রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন যুবদলের দাঁতমারা ইউনিয়ন শাখার সাবেক সহসভাপতি নাসির উদ্দিন বিপ্লব, আহ্বায়ক শাকিল চৌধুরী রনি, যুবদল কর্মী ঘোষণা কবির ও স্থানীয় বাসিন্দা মো. বাবুল। তাঁদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘোষণা কবিরের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় তিনজন ছুরিকাঘাতে আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন বাবুল।

ঘটনার পর বিপ্লবের সমর্থকেরা সড়কে টায়ার জ্বালিয়ে এবং কবিরের সমর্থকেরা সরকারপাড়া সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments