Homeবিবিধআবহাওয়াঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় বিশ্বে ষষ্ঠ

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় বিশ্বে ষষ্ঠ

নিউজ ডেস্ক:

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার সকালে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক ১৬৭ রেকর্ড করা হয়।

তালিকায় ৫১৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ১৮৬। ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা।

এ ছাড়া ১৮২ স্কোর নিয়ে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর চতুর্থ এবং ১৭১ স্কোর নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments