Homeবিবিধটপ ফাইভঢাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেফতার

ঢাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর সদস্যদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments