Homeবিবিধটপ ফাইভ‘মোশাররফ ভাই সারাজীবন আমাকে বিরক্ত করেছেন’

‘মোশাররফ ভাই সারাজীবন আমাকে বিরক্ত করেছেন’

আসছে ঈদে ‘যাত্রা বিরতি’ সিনেমায় দীর্ঘদিন পর একসঙ্গে মোশাররফ করিম ও সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক:

নাটকের পর্দায় একসময় নিয়মিত জুটি হিসেবে দর্শকের মন জয় করেছিলেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। সময়ের ব্যবধানে একসঙ্গে কাজের সুযোগ কমে গেলেও তাঁদের বন্ধুত্ব ও অভিনয়ের পুরোনো বোঝাপড়া এবার ফিরছে বড় পর্দায়।

আসন্ন রোজার ঈদে কাজী আসাদ পরিচালিত ‘যাত্রা বিরতি’ সিনেমায় দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতাকে। এ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সুমাইয়া শিমুর।

প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে নিজের ভালো লাগা ও সিদ্ধান্তের পেছনের গল্প জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, অনেক বছর ধরে অভিনয় করছেন। চলচ্চিত্র অভিনয়ের আরেকটি মাধ্যম হলেও এত দিন সেখানে কাজ করা হয়নি। তাই প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগটি তাঁর কাছে বিশেষ। এ ক্ষেত্রে চিত্রনাট্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সুমাইয়া শিমু বলেন, সহশিল্পীদের মধ্যে মোশাররফ করিম ও দিলারা জামানের নাম জানতে পেরে তিনি স্বস্তি পেয়েছিলেন। তাঁদের সঙ্গে আগে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় নতুন মাধ্যমে অভিনয়ের ক্ষেত্রে সাহস পেয়েছেন। বিশেষ করে মোশাররফ করিমের সঙ্গে ক্যারিয়ারের বড় একটি সময় কাজ করেছেন বলে তাঁর মতো পরিচিত সহশিল্পী পাশে থাকাটা ছিল ভরসার।

মোশাররফ করিমকে নিয়ে রসিকতা করে শিমু বলেন, ‘মোশাররফ ভাই অবশ্যই আমাকে বেশি বিরক্ত করবেন। সারাজীবন সেটাই করে এসেছেন।’

তিনি আরও বলেন, মাঝখানে দীর্ঘদিন মোশাররফ করিমের সঙ্গে কাজ করা হয়নি। এমনিতেই তাঁর নিজের কাজের পরিমাণ কমে গিয়েছিল। তাই আবার একসঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লেগেছে।

শিমুর ভাষ্যে, শুধু ক্যামেরার সামনে অভিনয় নয়, শুটিংয়ের বাইরের সময়গুলোও তিনি মিস করেছেন। সহশিল্পীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া, নির্ভরশীলতা ও ভালো লাগার যে সম্পর্ক তৈরি হয়, সেগুলোও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর ‘যাত্রা বিরতি’র মাধ্যমে সেই অভিজ্ঞতায় ফেরার সুযোগ পেয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments