চাকরি ডেস্ক:
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। গত ২৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট পদে আবেদন করতে কমপক্ষে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় দক্ষতার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
চাকরির বিবরণ
- প্রতিষ্ঠান: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
- পদ: অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছর
- চাকরির ধরন: পূর্ণকালীন
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
- বয়সসীমা: উল্লেখ নেই
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।



