Homeসারাদেশচট্টগ্রামশ্রমিককে মারধর, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

শ্রমিককে মারধর, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের টেরিবাজারে এক শ্রমিককে মারধরের ঘটনায় পণ্য লোড-আনলোড ও পরিবহন বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে তারা কাজ বন্ধ রাখেন। পরে টেরিবাজার ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে বিকেলে আবার কাজ শুরু করেন শ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে টেরিবাজারের জিলানি কমপ্লেক্সের অন্যতম স্বত্বাধিকারী মুন্ন এক শ্রমিককে মারধর করেন। এর প্রতিবাদে এবং ঘটনার বিচার দাবিতে শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন টেরিবাজারের শ্রমিকরা।

পরে ব্যবসায়ী সমিতি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে। সমিতির পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না—এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘আমরা ওই মালিককে সাফ বলে দিয়েছি, আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়। কোনো অবস্থাতেই শ্রমিক, কর্মচারী, অংশীদার কারও গায়ে হাত তোলা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি এবং মুচলেকা নিয়েছি।’

টেরিবাজার দেশের অন্যতম বৃহৎ কাপড়ের বিপণিকেন্দ্র। শ্রমিকদের কর্মবিরতির কারণে শনিবার সকাল থেকে সেখানে পণ্য লোড-আনলোড ও পরিবহন কার্যক্রম বন্ধ ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments