Homeশিক্ষাঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সাক্ষাৎকালে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বৃত্তি এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শিক্ষা, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে জার্মানির অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রশংসা করেন। তিনি জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও বৃত্তির সুযোগ সম্পর্কে আলোচনা করেন।

একই সঙ্গে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণকে শিল্পখাতের প্রয়োজনের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, জার্মানিতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে দেশটি। এ ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে জার্মানির শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, বৃত্তি, দক্ষতা উন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতা আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments