Homeবিবিধটপ ফাইভআবারও গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: পরওয়ার

আবারও গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: পরওয়ার

নিজস্ব প্রতিনিধি:

সংবিধান সংশোধনের জন্য আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।

একই সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে কার্যকর সরকার নেই।

বুধবার সকালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে সরকার জনগণের আস্থা হারাতে শুরু করেছে।

পরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের এই নেতা। সেখানে বিএনপিরও সমালোচনা করেন তিনি। গোলাম পরওয়ার অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির গণভোটকে উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় না মানাকে তিনি বিএনপির ‘প্রথম ভুল’ হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে মন্ত্রী সংবিধান নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন।

এর আগে জহুর হোসেন চৌধুরী হলে জামায়াত-সমর্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের আয়োজনে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও সমালোচনা করেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনতে মেধার বিকাশের কোনো বিকল্প নেই। দেশ গঠনে মেধাবী তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments