Homeবিবিধঅপরাধএবার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ২৮

এবার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ২৮

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- শামসুল হক (২৬), ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম (২০), আব্দুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০), সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯), ইমরান আরাফাত (১৯), মারুফ হোসেন (১৯), সাহিদুর (৩০), উজ্জ্বল (৩৬), রবিন (৩৫), মাসুদ (৩৫), দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), আল রাব্বি (২৩), শুভ (২২), শাওন (৩৫) ও সেন্টু মিয়া (৫০)। এ ছাড়া সংঘাতে জড়িত এক শিশুকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন ঘুণ্টিঘর রেলগেট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে ঘুণ্টিঘর এলাকা আলোচনায় আসে। গত ১৭ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানোর সময় ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। নতুন করে নিউজ করে দেন

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments