Homeচাকরিএসবিএসি ব্যাংকে ‘হেড অব কার্ড বিজনেস’ পদে নিয়োগ

এসবিএসি ব্যাংকে ‘হেড অব কার্ড বিজনেস’ পদে নিয়োগ

চাকরি ডেস্ক:

এসবিএসি ব্যাংক পিএলসি ‘হেড অব কার্ড বিজনেস’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৪ অক্টোবর থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির জন্য জনবলের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। আবেদনকারীদের প্রশাসন, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে কাজের দক্ষতা ও কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর। চাকরিটি পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থী ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপ্রক্রিয়া জানতে অফিশিয়াল ওয়েবসাইট https://www.sbacbank.com এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৬।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments