Homeঅর্থনীতিবড় দরপতনের পর স্থিতিশীল স্বর্ণের বাজার

বড় দরপতনের পর স্থিতিশীল স্বর্ণের বাজার

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ববাজারে টানা দরপতনের পর স্বর্ণের দাম স্থিতিশীল হতে শুরু করেছে। গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দর প্রায় অপরিবর্তিত ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৮ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৩ হাজার ৮৭৭ ডলার ৬৬ সেন্টে লেনদেন হয়। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৮০ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।

গত সপ্তাহে স্বর্ণের দাম ৪.৫ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা তৈরি হওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শক্তিশালী ডলার, মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ সুদহার এবং ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ ডলার ৩৯ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৭৬ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১.৫ শতাংশ কমে ৯৮৫ ডলার ৪৮ সেন্টে দাঁড়িয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments