Homeজাতীয়শাহজালাল বিমানবন্দরে ৬ লাখ টাকার ওষুধ জব্দ, আনসারের তৎপরতায় পাচার রোধ

শাহজালাল বিমানবন্দরে ৬ লাখ টাকার ওষুধ জব্দ, আনসারের তৎপরতায় পাচার রোধ

নিজস্ব প্রতিনিধি:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনগামী এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় কাস্টমস ছাড়পত্রবিহীন এসব ওষুধ শনাক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের RAW-C এলাকায় এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক বস্তু দেখতে পান দায়িত্বে থাকা আনসার ব্যাটালিয়নের সিপাহি মো. রাজেকুল ইসলাম (২৭ বিএন)। পরে এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় অ্যান্টিবায়োটিকসহ বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ পাওয়া যায়।

বিষয়টি এভসেক-২০ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। পরে এভসেকের নির্দেশনায় এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

একপর্যায়ে শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানো হয়। তার উপস্থিতিতে জব্দ করা সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।

বিমানবন্দরের নিরাপত্তায় আনসার সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments