Homeজাতীয়সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৩৫

সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৩৫

এক দিনে নতুন করে ৩১ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৭০ সন্দেহজনক রোগী

সিলেট প্রতিনিধি:

সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৫ ও ২৬ নভেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে।

শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০ জন। তাঁদের মধ্যে সিলেটে ১১৯ জন, হবিগঞ্জে ৩৯ জন, মৌলভীবাজারে পাঁচজন এবং সুনামগঞ্জে সাতজন।

নতুন করে মারা যাওয়া তিন শিশুর মধ্যে আবিদুর রহমানের বয়স নয় মাস। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায়। ২৬ নভেম্বর তার মৃত্যু হয়। ২৫ নভেম্বর মারা যাওয়া পাঁচ মাস বয়সী শিশু সাইমের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। তার অভিভাবক মোহন মিয়া। অন্যদিকে, ২৬ নভেম্বর মারা যায় এক বছর বয়সী শিশু তানহা। তার বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। তার অভিভাবক সাদিকুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯২১। এর মধ্যে সিলেটে ৪৮৬ জন, হবিগঞ্জে ২৯৫ জন, মৌলভীবাজারে ১৭২ জন এবং সুনামগঞ্জে ৯৬৮ জন।

বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৫১৮ জন রোগী। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন চিকিৎসাধীন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেটে সন্দেহজনক হাম রোগে ১০৩ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনসহ মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক ৩১ জন ও নিশ্চিত চারজনসহ মোট ৩৫ জন, মৌলভীবাজারে সন্দেহজনক ১৬ জন ও নিশ্চিত একজনসহ মোট ১৭ জন এবং সুনামগঞ্জে সন্দেহজনক ৭৫ জন ও নিশ্চিত একজনসহ মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বিভাগে সন্দেহজনক হাম রোগে ২২৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৩৫ জন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments