Homeআন্তর্জাতিকরেজিনগরে ভোট চলাকালে হুমায়ুন কবীর আটক

রেজিনগরে ভোট চলাকালে হুমায়ুন কবীর আটক

কলকাতা প্রতিনিধি:

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবীরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে দলীয় কার্যালয় থেকে তাকে আটক করে রেজিনগর থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, ভোটগ্রহণ চলাকালে এলাকায় অবস্থান করে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারেন, এমন আশঙ্কা এবং আইন ভঙ্গের অভিযোগে তাকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুমায়ুন কবীর ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

আটকের সময় হুমায়ুন কবীরের সঙ্গে পুলিশের বচসা হয়। পরে তাকে পুলিশি গাড়িতে করে থানায় নেওয়া হয়। তিনি তখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে উপনির্বাচনের আগে হুমায়ুন কবীর পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, তার দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। পুলিশ অবশ্য এসব অভিযোগের সঙ্গে একমত হয়নি।

রেজিনগরের উপনির্বাচনকে ঘিরে আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা রয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর—দুটি আসনে জয়ী হন। পরে তিনি নওদা আসনটি রেখে রেজিনগর আসন থেকে পদত্যাগ করলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। এ আসনে তার দল এজেইউপি প্রার্থী করেছে তার ছেলে গোলাম নবী আজাদকে।

হুমায়ুন কবীর এর আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন। ওই উদ্যোগের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব তৈরি হয় এবং পরে তিনি নতুন দল এজেইউপি গঠন করেন।

রেজিনগরে ভোট চলাকালে তার আটকের ঘটনায় কেন্দ্রটিতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়লেও, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণ নিয়ন্ত্রণে রাখার কথা জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments