Homeঅর্থনীতিবাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে গোল্ড কিনেনের দুই স্বীকৃতি

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে গোল্ড কিনেনের দুই স্বীকৃতি

প্রযুক্তি খাতে বর্ষসেরা উদ্ভাবনের পুরস্কার, আর্থিক অন্তর্ভুক্তিতে সম্মানজনক স্বীকৃতি

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি স্বীকৃতি পেয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার, টেক’ বিভাগে পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার—ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে পেয়েছে সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন)।

চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে গোল্ড কিনেনের ‘ডেমোক্র্যাটাইজিং গোল্ড সেভিং: টেকনোলজি-এনাবলড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর বাংলাদেশ’ উদ্যোগটি প্রযুক্তি বিভাগে পুরস্কার পায়। অন্যদিকে, ‘মেকিং গোল্ড অ্যাক্সেসিবল: আ নিউ পাথ টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ উদ্যোগটির জন্য আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।

গোল্ড কিনেনের তিন সহপ্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরান সানজয় রহমান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) রাফাতুল বারী লাবিব এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আতেফ হাসান ঈসা পুরস্কার ও স্বীকৃতি গ্রহণ করেন।

এ নিয়ে টানা দ্বিতীয় বছর বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল গোল্ড কিনেন। এর আগে ২০২৫ সালে তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ফিনটেক স্টার্টআপ অব দ্য ইয়ার’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছিল প্রতিষ্ঠানটি।

গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর স্বর্ণ সঞ্চয় প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গ্রাহকেরা ৫০০ টাকা থেকে শুরু করে নিজেদের সামর্থ্য অনুযায়ী ২২ ক্যারেটের হলমার্কযুক্ত ও প্রত্যয়নকৃত স্বর্ণ কিনতে এবং সঞ্চয় করতে পারেন। প্ল্যাটফর্মটিতে স্বর্ণ কেনার ক্ষেত্রে নির্ধারিত বাজারদর অনুসরণ করা হয়। সঞ্চিত স্বর্ণ পরবর্তী সময়ে বার বা কয়েন আকারে সংগ্রহের সুযোগও রয়েছে। এ ক্ষেত্রে আধা গ্রাম থেকে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের স্বর্ণ সংগ্রহ করা যায়।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, অল্প অর্থ দিয়ে স্বর্ণ সঞ্চয়ের সুযোগ তৈরি করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এ সেবা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে গ্রাহকেরা নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী ধাপে ধাপে স্বর্ণ সঞ্চয় করতে পারেন।

এদিকে, অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে দেশব্যাপী স্বর্ণ সঞ্চয়বিষয়ক প্রচারাভিযান চালাচ্ছে গোল্ড কিনেন। সাধারণ মানুষের মধ্যে স্বর্ণ সঞ্চয় সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিষয়টিকে বৃহত্তর পরিসরে আলোচনায় নিয়ে আসাই এ প্রচারাভিযানের উদ্দেশ্য।

প্রতিষ্ঠানটির মতে, ফিনটেক অ্যাওয়ার্ডসে পাওয়া এ স্বীকৃতি বাংলাদেশে স্বর্ণ সঞ্চয়কে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও সুবিধাজনক করার উদ্যোগ সম্প্রসারণে উৎসাহ জোগাবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments