Homeবিবিধঅপরাধনীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

তিনি জানান, দুর্ঘটনায় রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments