Homeবিবিধঅপরাধনিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

তিনি জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা এবং হাতে একটি ঘড়ি পাওয়া যায়। এ ছাড়া তাঁর পকেটে একটি আইফোন ছিল। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, তাহসিফ সাউরির বাবার নাম কে এম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments